ছবির ক্যাপশন:
তরুণদের হাতেই আমাদের আগামীর বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইয়ং বাংলার এ্যাক্টিভিশন ক্যাম্প ও লেটস টক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এই এ্যাক্টিভিশন ক্যাম্প এবং বিকাল ৩টায় মুক্তমঞ্চে লেটস টক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় তিনি বলেন- তরুণদের হাতেই আমাদের আগামীর বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নে তরুণদের অবদান অনিস্বীকার্য। তরুণদের অগ্রগতির ফলেই দিন দিন আমরা এগিয়ে চলেছি নতুন নতুন সম্ভাবনার দিকে। তরুণরা তাদের শ্রম, অধ্যবসায়, মেধা ও মনন ব্যবহার করে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে চলেছে। সিআরআই ইয়াং বাংলা খুলনা অঞ্চলের প্রতিনিধি জহির ইকবাল নান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, প্রেস ক্লাবের সভাপতি সরদার আলামিন। চুয়াডাঙ্গা ভিজে সরকারি স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী এ অনুষ্ঠানে অংশ নেয়। লেটস টক শেষে চুয়াডাঙ্গা স্টার ব্যান্ডের আয়োজনে কনসার্ট অনুষ্ঠিত হয়।
