ওয়ান শুটারগানসহ কাথুলীর সোহাগ আটক

আপলোড তারিখঃ 2018-09-26 ইং
ওয়ান শুটারগানসহ কাথুলীর সোহাগ আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ কাথুলী গ্রামের সোহাগ (২১) নামে একজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফ ইসলাম, আবু বক্কর সিদ্দিকসহ জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল চুয়াডাঙ্গা শহরতী শৈলমারী থেকে চানপুরগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলী গ্রামের জহুরল ইসলামের ছেলে সোহাগকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশি করে একটি শুটারগান উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)