নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনজনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিপুর গ্রামের উত্তরপাড়ার মৃত মান্দার ম-লের ছেলে মিলন (৩৫), একই এলাকার মৃত টুকাই ম-লের ছেলে শহিদুল (৪৫) ও শহিদুলেরে ছেলে নূর আলম (২২)। পারিবারিক সূত্রে জানা যায়, বেগমপুর ইউনিয়নের হরিপুর গ্রামের খারিজের জমি নিয়ে মৃত টুকাই ম-লের ছেলে শহিদুল ও কাছেদ আলীর ছেলে জিয়ারুল এ দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই জমি নিয়ে কোর্টে মামলাও চলছে বলে জানা যায়। গতকাল এরই জের ধরে দু’পক্ষের মধ্যে বাকবিত-ার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে মিলন শহিদুল ও নূর আলম গুরতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
