হরিণাকুন্ডুতে অস্ত্রসহ কমিউনিষ্ট পার্টির নেতা আটক

আপলোড তারিখঃ 2018-09-26 ইং
হরিণাকুন্ডুতে অস্ত্রসহ কমিউনিষ্ট পার্টির নেতা আটক ছবির ক্যাপশন:
হরিণাকু- প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার পার্বতিপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক প্রধান অনজের আলীকে (৪৩) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক অনজের আলী পার্বতিপুর গ্রামের মৃত সাবদার আলীর ছেলে। ঝিনাইদহের সিনিয়র সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে পার্বতিপুর গ্রামে অভিযান চালিয়ে অনজের আলীকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বসত ঘর থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি। আটককৃত অনজের আলীর নামে হরিণাকুন্ডু থানায় হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)