মুন্সিগঞ্জে বাড়ি ঘর ভাংচুর ও দখলের চেষ্টার অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-09-26 ইং
মুন্সিগঞ্জে বাড়ি ঘর ভাংচুর ও দখলের চেষ্টার অভিযোগ! ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার মুন্সিগঞ্জে অভিনব কায়দায় বাড়ি-ঘর ভাংচুর ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা কোর্টে বাড়ির মালিক রেজাউল করিম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে রেজাউল করিম দীর্ঘ ৫০ বছর যাবত বসবাস করে আসছিলো। ইতোমধ্যে তার ভাতিজা রেজা আল মামুন গত ২ বছর একই স্থানে বসবাস শুরু করে। ২৬ শতক জমির মধ্যে উভয় ১৩ শতক জমির মালিকানা হয়। কিন্তু রেজা আল মামুনের ১৩ শতক জমির মধ্যে রেজাউল করিমের বাথরুম ও রান্না ঘর পড়ে। এবিষয়ে বাড়ির মালিক রেজাউল করিম চুয়াডাঙ্গা কোর্টে বন্টনের জন্য মামলা করেন। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রেজা আল মামুনের জমির মধ্যে থাকা রান্না ঘর ও বাথরুম জেহালা ইউনিয়ন পরিষদে অভিযোগ অনুযায়ী মিমাংসা করে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সামনে রেজা আল মামুন চাচা রেজাউল করিমকে কোর্টে থেকে মামলা তুলে নেয়ার শর্তে জমি রেজিষ্ট্রি করে নেয়ার কথা বলে। উভয়পক্ষ মিমাংসাকৃত সিদ্ধান্ত মেনে নেয়। সিদ্ধান্ত অনুযায়ী বাড়ির মালিক রেজাউল করিম চুয়াডাঙ্গা কোর্টের মামলা তুলে নেয়। কিন্তু মামলা তুলে নেয়ার পরে ভাতিজা রেজা জমি রেজিষ্ট্রি করতে টালবাহানা করতে থাকে। ২৪ সেপ্টেম্বর হঠাৎ রেজা আল মামুনের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন এসে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে এবং দখলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভূক্তভোগী অনুরোধ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)