ছবির ক্যাপশন:
মনোহরপুর (জীবননগর) প্রতিনিধি: জীবননগর মনোহরপুর ইউনিয়নকে পাখিদের অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফাইজুর রহমান খাঁন নয়নের উদ্দোগ্যে মনোহরপুর ইউনিয়নের চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের বিভিন্ন গাছে হাঁড়ি বেঁধে পাখিদের এই অভয়ারণ্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখি হত্যা বন্ধে এ ইউনিয়নকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, মনোহরপুর ইউপি সদস্য গোলাম রসুল, জাফির, রিপন, চামেলি, ইদবারী, আহসান হাবিব, মনিরুজ্জামানসহ মহিলা সদস্য হাবিবা, রাবেয়া ও জাহিমা। এছাড়াও মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিচুর রহমান শিমুল, জীবননগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আকিবসহ মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন, বাসযোগ্য বৃক্ষ নিধন, খাদ্য সঙ্কট, ফসলি জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, প্রাকৃতিক দূর্যোগ এবং পাখি নিধনকারীদের তা-বে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যের বাহক নানা প্রকার পাখি। পাখিদের জন্য অনকুল পরিবেশ সৃষ্টি করা এবং গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলে তারা জানান।
