দর্শনায় ১শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী ও দু’ক্রেতা আটক

আপলোড তারিখঃ 2018-09-26 ইং
দর্শনায় ১শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী ও দু’ক্রেতা আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ১শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী ও দু’ক্রেতাকে হাতে নাতে আটক করেছে দামুড়হুদা থানা পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। দামুড়হুদা থানার এসআই উত্তম কুমার, এএসআই মহিউদ্দিন, এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন মা ও শিশু হাসপাতালের সামনে আলোচিত গাঁজা ব্যবসায়ী রশিদুলের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় রশিদুলের স্ত্রী গাঁজা ব্যবসায়ী আমেনা খাতুনকে (৩৫) ও ক্রেতা ঈশ্চরচন্দ্রপুর গ্রামের জাফিরুলের ছেলে টিটু (২৫), দক্ষিণ চাঁদপুর গ্রামের আত্তাব আলীর ছেলে রিপন হোসেনকে (২৫) আটক করে। আটকের সময় ৩ জনের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দামুড়হুদা থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)