জীবননগরে ‘আলোর ফাঁদ’ জনপ্রিয় হয়ে উঠছে!

আপলোড তারিখঃ 2018-09-26 ইং
জীবননগরে ‘আলোর ফাঁদ’ জনপ্রিয় হয়ে উঠছে! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে রোপা আমন ফসলের ক্ষতিকর পোকার আক্রমন রোধ করতে চাষের জন্য জনপ্রিয় হয়ে উঠছে আলোর ফাঁদ। জীবননগর পৌরসভাসহ উপজেলার কাশিপুর, মেদনিপুর, গঙ্গাদাশপুর, কয়া, বেনীপুর, সুবোলপুরসহ বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে এ আলোর ফাঁদ। জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় ৫শ’ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। রোগবালাই ও পোঁকামাকড় থেকে আমন রক্ষায় পৌরসভাসহ উপজেলার প্রতিটি ব্লকে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। উপজেলার মিনাজপুর গ্রামের কৃষক হযরত আলী, গঙ্গাদাশপুর গ্রামের শামীম, কয়া গ্রামের শরিফুল, পৌরসভার বশির উদ্দিন ও পৌর কমিশনার আপিল মাহমুদ আলোর ফাঁদ হিসেবে অন্ধকারে বাতি জ্বালানো হয়। বাতি জ্বালালে পোঁকামাকড় সে দিকে আকৃষ্ঠ হয়। এরপর সে সব পোঁকা গিয়ে পড়ে বাতির নিচে রাখা গামলার ভেতরে। গামলায় পানির সঙ্গে রাখা হয় সাবানের ফেনা। ওই ফেনায় গিয়ে বসলে বা পড়লে পোঁকামাকড় উঠতে পারে না। এরপর ধানের ক্ষতিকর পোকা সনাক্ত করা হয়। পরে পোঁকামাকড় থেকে কিভাবে ধান রক্ষা করা যায় সে ব্যাপারে কৃষকদের পরামর্শ দেয় কৃষি বিভাগ। এছাড়া আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে মূলত পোঁকামাকড়ের উপস্থিতি জরিপ করা হয়। জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, জীবননগর পৌরসভাসহ উপজেলার প্রতিটি ব্লকে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ক্ষতিকর পোঁকা চিহ্নিত করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া কৃষি বিভাগ নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়েছে। তাই কীটনাশকের ব্যবহার কমিয়ে আলোর ফাঁদে পোঁকা দমনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদন করে কৃষক আরো বেশি লাভবান হবেন বলে আশা করেন এ কৃষি কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)