আলমডাঙ্গা ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুধী সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2018-09-26 ইং
আলমডাঙ্গা ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুধী সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
আপনাদের উন্নয়নমূলক কর্মকান্ডে পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্কুলপ্রাঙ্গণে এ সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়। বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু সমীর কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় তিনি বলেন, বেলগাছি ইউনিয়নে বিগত ১০ বছরে যে উন্নয়নমূলক কাজ আমি করেছি যা বিগত কোন সরকার আমলে হয়নি। আপনারা যারা উপস্থিত আছেন কাজ করার জন্য আমার কাছে কোন দরখাস্ত দেয়ার জায়গা খুঁজে পাবেন না। আপনাদের আলমডাঙ্গা থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে ডামোশ পর্যন্ত রাস্তা টে-ার হয়ে গেছে, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে রাস্তাটির কাজ শুরু হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গতা দেখতে পাবেন। আপনাদের দাবি ছিল মসজিদের পাশে একটি ঈদগাহ নির্মাণ করা। আমি আপনাদের চেয়ারম্যান মন্টুর সাথে আলাপ করেছি অচিরেই উক্ত জায়গায় মাটি ভরাটের কাজ শুরু হয়ে যাবে। একজন মুক্তিযোদ্ধার নামে রাস্তা নির্মাণের দাবি তুলেছিলেন সে রাস্তাটির কাজ চলছে। আপনারা যদি পূনরায় আমাকে নির্বাচিত করেন আমি এই বেলগাছি ইউনিয়নের প্রতিটি গ্রামকে শহর বানিয়ে ছাড়বো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, বেলগাছি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম মন্টু। প্রভাষক হাসিবুল ইসলাম টুটুলের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, আলহাজ্ব শফিকুল ইসলাম মন্টু মেম্বর, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, স্কুল কমিটির সভাপতি হাজ্বী সোহরাব হোসেন, আতাহার আলী ম-ল, নবীন জোয়ার্দ্দার, স্কুলের প্রধান শিক্ষক মিরাজুন নেছা, মিশর বিশ্বাস প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)