দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সম্প্রতিকালের বৃহৎ কর্মি সমাবেশে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-09-25 ইং
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় সম্প্রতিকালের বৃহৎ কর্মি সমাবেশে মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান এমপি জনবিছিন্ন নেতাই পরিণত হয়েছেন নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি স্বাধীন ভুখ- ও ক্ষুধা এবং দারিদ্রমুক্ত দেশ গড়ার। জাতির পিতার সেই স্বপ্ন সফল হয়েছে। জাতির পিতা দেশ স্বাধীন করে দেশের উন্নয়নের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। আর পিতার দেখানো পথ ধরে জননেত্রী শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। সারাদেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে, ঠিক সেই সময় চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য জনবিছিন্ন নেতাই পরিণত হয়ে পড়েছেন। তার পিছনে কোন নেতাকর্মি নেই। বর্তমান সাংসদের অনিয়ম দূর্নীতির কারণে মানুষ আজ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হাজার হাজার নেতাকর্মি রাজপথে তার বিরুদ্ধে অবস্থান করছে। আজকে এ কর্মি সমাবেশ জনসভায় পরিণত হয়েছে। সবাই চাচ্ছেন চুয়াডাঙ্গা-২ আসনে এমপি পদে পরিবর্তন আসুক। আজকের এ জনসমুদ্র প্রমাণ করে চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সাংসদকে আর কেউ দেখতে চায় না। আজকের কর্মিসমাবশে হাজার খানেক মা-বোনের উপস্থিতি প্রমাণ করে এই অঞ্চলে কোন উন্নয়ন হয়নি। মা-বোনরাও রাজপথে ঐক্যবদ্ধ হয়েছেন কারণ এরা এমপি পদে পরিবর্তন চায়। বর্তমান সাংসদ যদি জনপ্রিয় নেতাই হবেন, তাহলে চুয়াডাঙ্গা-২ আসনে এতো নেতা কেন মনোনয়ন চাচ্ছেন? কেনই বা হাজার হাজার নেতাকর্মি বর্তমান এমপির বিরুদ্ধে সু-সংগঠিত নতুন নেতৃত্ব চাচ্ছেন? আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করি। গতকাল সোমবার বিকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে নজরুল চত্বরে বিশাল এক কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননতো নজরুল মল্লিক। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয় বিকাল ৪টায়। সমাবেশ শুরু হওয়ার আগে দুপুর থেকেই দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জ থেকে ট্রাক, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি, মোটরসাইকেল, আলমসাধু ও নসিমন-করিমন এমনকি ভ্যানযোগে হাজার হাজার নেতাকর্মি কার্পাসডাঙ্গায় এসে পৌঁছায়। এরপর এসব নেতাকর্মিরা উৎসবমূখর পরিবেশে নানা বাদ্য বাজিয়ে খ- খ- মিছিল সহকারে কাউন্সিল মোড় নজরুল চত্ত্বরে সভাস্থলে জমায়েত হয়। বিকাল ৪টার পর থেকে শুরু হয় বিভিন্নপর্যায়ের স্থানীয় নেতাদের বক্তব্যের পালা। এরপর বিকাল সাড়ে ৫টায় উন্নয়নের স্বপ্নে বিভোর চুয়াডাঙ্গা-২ আসনের গণমানুষের ত্যাগী নেতা বিশিষ্ট সমাজসেবক তরুণ শিল্পপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আর্শিবাদপুষ্ঠ ও ¯েœহাস্পদ জননেতা নজরুল মল্লিক সমাবেশস্থলে উপস্থিত হলে হাজার হাজার নেতাকর্মি মূহুর্মুহু করতালিতে তাদের নেতাকে অভিন্দন জানান। এসময় তিনি হাত নেড়ে নেতাকর্মিদের অভিন্দনে অভিনন্দন জানান। প্রধান অতিথির বক্তব্যে নজরুল মল্লিক আরো বলেন, আওয়ামী লীগকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে তাহলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কারণ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। সর্বশেষ তিনি বলেন বিগত দিনে যারা এই চুয়াডাঙ্গা-২ আসনের এমপি নির্বাচিত হয়েছেন বা বর্তমানে এমপি আছেন তারা বিল বাওড় হাট ঘাটসহ সকল ক্ষেত্রে লুটপাট করেছে এবং করছে। আমি নজরুল মল্লিক আপনাদের কথা দিচ্ছি আমি মনোনয়ন যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে দখলকৃত বাওড় হাট-ঘাট আপনাদের হাতে মানে জনগণের হাতে তুলে দিবো। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব, দামুড়হদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, জীবননগর আ.লীগ নেতা মীর মখলেছুর রহমান টজো, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল। এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা ডা. ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বদ্দী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মাষ্টার, হাসাদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল খালেক মাষ্টার, জীবননগর বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা শাহিনুর মাষ্টার, রাজা মিয়া, মইনুল, চঞ্চল কুমার, ১৪ দল নেতা দোস্ত মোহাম্মদ, কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক গরীব রুহানী মাসুম, দামুড়হুদা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মাসুম আলী খান, সাম্যবাদী দলের উপজেলা সাধারণ সম্পাদক কমরেড আছের উদ্দীন প্রমূখ। সমাবেশটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)