গাংনীতে আবারো শিশুর যৌন নির্যাতন

আপলোড তারিখঃ 2018-09-25 ইং
গাংনীতে আবারো শিশুর যৌন নির্যাতন ছবির ক্যাপশন:
মামলা হলেও ধরা ছোয়ার বাইরে আসামীরা গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ৩ বছরের এক শিশুর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে উপজেলা কাথুলী বাজার পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন আলী (২৭) এর নামের গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। লম্পট সুমন আলী কাথুলী বাজার পাড়ার মকলেচুর রহমানের ছেলে। নির্যাতিতা শিশুর বাবা তাপস জানান রোববার দুপুরে মেয়েকে একা পেয়ে নিজ বাড়িতে নিয়ে যৌন নির্যাতন করে। মেয়েটি অসুস্থ্য হয়ে পড়লে পালিয়ে যায় সুমন আলী। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী হাসপাতালে নেয়া হয়। অভিযুক্ত সুমন আলীকে দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল ইসলাম জানান শিশুর যৌন নির্যাতনের ঘটনায় সোমবার সকালে ধর্ষক সুমন আলীর নামে শিশুর পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং-৩০, তাং ২৪-০৮-১৮ইং। অভিযুক্ত সুমন আলী পলাতক রয়েছে। তবে যে কোন সময় তাকে গ্রেফতার করা হবে। এদিকে গত কয়েকদিনে আরো দু’জন স্কুলছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়। সেসব ঘটনায় মামলা হলেও আসামীরা এখনও রয়েছে ধরা ছোয়ার বাইরে। মামলার আসামীরা গ্রেফতার না হওয়ার কারনে যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। যৌন নির্যাতনের ঘটনায় অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান আসামীদের গ্রেফতার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। আসামীরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)