আলমডাঙ্গায় বিষপানে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2018-09-25 ইং
আলমডাঙ্গায় বিষপানে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামে বিষপানে সোহেল (১৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত শুক্রবার বিকালে সোহেল বিষপান করে। সোহেলের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলেও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সোহেল মারা যায়। আত্মহত্যাকারি যুবক সোহেল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামের রবিউল হকের ছেলে। জানা গেছে, যুবক সোহেল হোসেন পাখিভ্যান চালক ছিল। পারিবারিক রাগ অভিমানের কারণে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)