চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৮

আপলোড তারিখঃ 2018-09-25 ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৮ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহতরা হলো জীবননগর আন্দুলবাড়িয়া বাজদিয়া গ্রামের নুর ইসলামের ছেলে রকিবুল (১২), চুয়াডাঙ্গা সদর উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের শুকুর ছেলে ঠান্ডু মিঞা (৩৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার ইসমাঈলের স্ত্রী নূর জাহান (৫৫), নূর জাহানের মেয়ে চায়না (৩০), চায়নার ছেলে ফয়সাল (১১) ও তাহসিন (৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের ইসলামের ছেলে রিপন (২৫), আলমডাঙ্গা উপজেলার আসমানখালি গ্রামের সাত্তার আলীর ছেলে আমিরুল (৩৫)। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোগঞ্জ ৪ মাইল বাজার, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার, জীবননগর আন্দুলবাড়িয়া বাজদিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)