মেহেরপুরে অস্ত্রসহ যুবদল নেতা রাজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2018-09-25 ইং
মেহেরপুরে অস্ত্রসহ যুবদল নেতা রাজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রবিবার রাতে শহরের বোসপাড়া থেকে ডিবির এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থেকে একটি দেশীয় তৈরি এলজি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে। ডিবির এস আই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদে খবর আসে শহরের বোসপাড়ার একটি দোকানের পাশে অস্ত্রসহ রাজন অবস্থান করছেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে একটি এলজি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস গ্রেপ্তারকৃত রাজনের রাজনৈতিক পদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)