কার্পাসডাঙ্গা অফিস: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার আব্দুল গফুরের স্ত্রী খাদিজা খাতুন ছেলের কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ীর ফেরার পথে বিপরিতগামী একটি লাটাহাম্বারের ধাক্কায় গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করলে খাদিজা খাতুনকে চুয়াডাঙ্গায় নেওয়ার পথিমধ্যে মারা যান। এদিকে, লাটাহাম্বারের চালক মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিখা গ্রামের রুহুল আমিনের ছেলে আনিসুর ঘটনার পর কৌশলে লাটাহাম্বার ফেলে পালিয়ে যায়। ২ ছেলে ৩ মেয়ের জননী খাদিজার লাশ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
