আকন্দবাড়িয়ায় ৩ বোতল ফেনসিডিলসহ মাদক স¤্রাট ইকরামুল আটক

আপলোড তারিখঃ 2018-09-25 ইং
আকন্দবাড়িয়ায় ৩ বোতল ফেনসিডিলসহ মাদক স¤্রাট ইকরামুল আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার বেগমপুরের আকন্দবাড়িয়ায় মাদকদ্রব্য অধিদপ্তর ও বিজিবি যৌথ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ বোতল ফেন্সিডিলসহ মাদক স¤্রাট একরামুলকে (৩৫) গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আকন্দবাড়িয়া আবাসন থেকে তাকে আটক করেছে। আটককৃত একরামুল গ্রামের গাঙেরধারপাড়ার আলী আহম্মদের ছেলে। একরামুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত শীর্ষ মাদকব্যবসায়ী। জানা গেছে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর মফিজ উদ্দিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা-৬ সদর বিজিবির একটি টিম গতকাল দুপুরের দিকে যৌথ মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসনে একরামুলের দোকানে। এসময় তার দোকান তল্লাশী করে ৩ বোতল ফেন্সিডিলসহ একরামুলকে আটক করে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর মফিজ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চত করে বলেন, আসামী একরামুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে উক্ত থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)