ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ২জন, মাদকব্যবসায়ী ৩জনসহ বিভিন্ন মামলার ১০ জনকে আটক করেছে। গতকাল রবিবার আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটককৃতরা হলো- আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মৃত চন্দ্র ম-লের ছেলে প্রতিষ্ঠাকালীন বিএনপির সদস্য দাউদ আলী মোল্লা (৬৩), হারদী ওসমানপুর গ্রামের আজাহার ম-লের ছেলে বিএনপি নেতা ও সাবেক মেম্বার রবিউল হককে (৬২) নাশকতার মামলায় আটক করে। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা শালিকা গ্রামের নজরুল ইসলামের ছেলে মাদকব্যবসায়ী সুজন (৩৪), ফরিদপুর টেংরাপাড়ার মৃত মসলেম লস্করের ছেলে মাদকসেবী মোয়াজ্জেম হোসেন (৪৫), বলিয়ারপুর গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে মাদকব্যবসায়ী শফিউল্লাহ (৫৬)। এছাড়াও বিভিন্ন মামলার আসামী বগাদি গ্রামের মৃত মিরাজ উদ্দিনের ছেলে রেজাউল (৬৫), হাড়গাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে সুজন রেজা (২৮), আলমডাঙ্গা পৌর এলাকা আনন্দধামের সাহাদৎ হোসেনের ছেলে আব্দুল খালেক, পোল বাগুন্দা গ্রামের নুর আলী বিশ্বাসের ছেলে ওয়ারেন্ট আসামী খবির উদ্দিন (৫৫), নগর বোয়ালিয়া গ্রামের সাবান আলীর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী আনারুলকে (৩৫) আটক করে। গতকাল তাদেরকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
