ছবির ক্যাপশন:
দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কর্মি সমাবে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন- বর্তমান সরকারের আমলে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। স্বাধীনতার ৪৭ বছরে এতো উন্নয়ন কোন সরকার করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা বিদেশি অর্থ ছাড়াই পদ্মা সেতু নির্মাণসহ অসংখ্য উন্নয়নমূলক কর্মকা- করেছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, নির্বাচন কমিশন যখন নির্বাচনের জন্য সকল দলকে আহবান জানাচ্ছে, তখন কিছু কাগুজে বাঘ ঢাকায় বসে জাতীয় ঐক্যজোটের নাম করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। বি চৌধুরীর মনে রাখা উচিত বিএনপিরা তাকে মারতে মারতে মহাখালীর রেললাইন পর্যন্ত তেড়ে নিয়ে গিয়েছিল। রাষ্ট্রপতির পদ থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছিল। সেই এখন বিএনপির কোলে চেপে আন্দোলনের ডাক দিচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। আসুন সকল ভেদাভেদ ভুলে, আমরা নৌকার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করি। আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের ভোটর উপর আস্থা রেখেই নির্বাচনে জয়ী হতে চাই, কোন অশুভ শক্তির দ্বারা নই। তাই দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তৃণমূল নেতাকর্মিরাই দলের মূল শক্তি। আওয়ামী লীগ সব সময় দলের কথা বলে। কেননা জনতাই গণতান্ত্রিক দেশের সকল ক্ষমতার উৎস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমঙ্গীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ আলম, খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মন্ডল, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শামসুজ্জোহা মল্লিক হাসু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, উপজেলা সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা ইন্দ্রজিত দেব শর্মা, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মোহিদ, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী।
এসময় উপস্থিত ছিলেন তপন কুমার বিশ্বাস, পৌর কাউন্সিলার মতিয়ার রহমান ফারুন, সাইফুর রহমান পিন্টু, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার, সম্পাদক সোনাহার ম-ল, পরিমল কুমার ঘোষ, খাদিমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা খাতুন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাছুদা পারভীন, সাধারণ সম্পাদক তাসলিমা খাতুন, রেখা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, ১নং ওয়ার্ড সভাপতি সাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি আলা উদ্দিন বিশ্বাস, সম্পাদক গোলাম কবীর, ৩নং ওয়ার্ড সভাপতি ইসরাইল হোসেন, সম্পাদক ইসলাম উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি মিরাজুল ইসলাম, সম্পাদক আওয়াল হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি আনারুল হক মল্লিক, সাধারণ সম্পাদক বদর উদ্দিন মালিতা, ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল, সম্পাদক ইউনুচ আলী, ৭নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক মহিবুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি মিরাজুল হক, সম্পাদক মনিরুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান, সম্পাদক মিনারুল হক প্রমূখ।
