ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। জানা যায়, গত শনিবার দুপুরের দিকে বাওট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে নাহিদ হোসেন ও রাফিদ হোসেন নামের দু’বন্ধু। নাহিদ বাওট সোলাইমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও বাওট গ্রামের মৃত ফজলুল হকের ছেলে এবং রাফিদ একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও বাওট গ্রামের আব্দুল হামিদের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নাহিদ ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে তার বন্ধু রাফিদ-এর বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। সুযোগ বুঝে রাফিদও ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিল। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে, নাহিদ ও রাফিদ পালিয়ে যায়। এব্যাপারে শনিবার রাতে গাংনী থানায় দু’বন্ধুর নামে একটি অভিযোগ দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা। ধর্ষণের চেষ্টাকারী নাহিদ ও রাফিদের বিচারের দাবীতে রোববার সকালে মানববন্ধন করে তার সহপাঠিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
