দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে ট্রাক উল্টে সড়কের ধারে : চালক আহত

আপলোড তারিখঃ 2018-09-23 ইং
দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে ট্রাক উল্টে সড়কের ধারে : চালক আহত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: নাবালক আনাড়ী চালক দিয়ে সার ভর্তি ট্রাকের ষ্টারিং। সার বোঝাই ট্রাক চালিয়ে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো সড়কের ধারে। এসময় চালক রিফাজ (১৫) আহত হয়। গত শুক্রবার সকাল ৮টার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দর্শনা সিপি গোডাউনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে কোন বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্থ হয় ট্রাকটি। জানা গেছে, যশোর থেকে সার বোঝাই করে একটি ট্রাক দর্শনা তেলপাম্পে রাখা ছিল। ট্রাকটি নিয়ে হেলপার রিফাজ দামুড়হুদায় যাচ্ছিল। এসময় পথিমধ্যে দর্শনা বাসস্ট্যান্ড সিপি গোডাউনের সামনে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে সার বোঝাই নফর এন্টারপ্রাইজের ট্রাকের ডানদিকের পিছনের একটি টায়ার বাস্ট হলে (যার নং-ঢাকা মেট্রো-ট-১৮-৯৭৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে পড়ে। ঘটনাটি গত শুক্রবার সকাল ৭ টার দিকে দর্শনা সিপি গোডাউনের সামনে ঘটে। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও ট্রাকের আনাড়ী সহকারি চালক রিফাজ সামান্য আহত হয়। তবে ট্রাকটির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)