স্কুলছাত্রীর উপর কবিরাজের তেলপড়া মারতে গিয়ে বখাটে ধরা

আপলোড তারিখঃ 2018-09-23 ইং
স্কুলছাত্রীর উপর কবিরাজের তেলপড়া মারতে গিয়ে বখাটে ধরা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ভালবাসাটি ছিল একপক্ষের। মেয়েটি ছেলেকে এড়িয়ে চলতো। সুযোগ খুজতো বখাটে মোদাচ্ছের আলী। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বাসুদেবপুর বাজারে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো হিরেডাঙ্গা হাইস্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রী। স্কুলের কাছাকাছি পৌঁছালে সুযোগ পেয়ে কবিরাজের পড়া তেল স্প্রে করে ওই ছাত্রীর শরীরে। হতবিহবল ও আতংকিত হয়ে চিৎকার দেয় স্কুলছাত্রী। এমন পরিস্থিতির জন্য সে প্রস্তুত ছিল না। তার চিৎকারে লোকজন ছুটে এসে ধরে ফেলে বখাটে মোদাচ্ছের আলীকে। উত্তম-মাধ্যম দিয়ে শনিবার সন্ধ্যার দিকে মোদাচ্ছেরকে পুলিশে সোপর্দ করে। বখাটে মোদাচ্ছের ভুটিয়ারগাতি গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে। সে টিটিসিতে পড়ালেখা করলেও আগে একবার বিয়ে করেছিল বলে কথিত। বখাটে হিসেবে এলাকায় পরিচিতি। ইতিপূর্বে হিরেডাঙ্গা গ্রামের জনৈক টিপুর মেয়েকে উত্যাক্ত করতো। প্রতিবাদ করলে মেয়ের পিতাকে শায়েস্তা করার হুমকী দেয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ছেলেটি ভালবাসতো, কিন্তু মেয়ে তাকে এড়িয়ে চলতো। তিনি বলেন, বিষয়টি নিস্পত্তি করতে উভয় পক্ষের অভিভাবকদের ডাকা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)