কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2018-09-23 ইং
কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ডুমুরতলা গ্রামে পানিতে ডুবে সুমন হোসেন (২) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু সুমন ডুমুরতলা গ্রামের জামাল হোসেনের ছেলে। প্রতিবেশীরা জানায়, বিকেল ৫ টার দিকে বাড়িতেই খেলা করছিল শিশু সুমন। হাটতে হাটতে পাশের এশটি ডোবায় পড়ে যায় সে। এরপর অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশের এশটি ডোবার পানিতে শিশু সুমনের লাশ ভাসতে দেখা যায়। পরে ডোবা থেকে লাশটি উদ্ধার করে শিশুটির স্বজনেরা। কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)