ঝিনাইদহে ১৩ বিএনপি-জামায়াত কর্মিসহ আটক ৭৪

আপলোড তারিখঃ 2018-09-23 ইং
ঝিনাইদহে ১৩ বিএনপি-জামায়াত কর্মিসহ আটক ৭৪ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১৩ বিএনপি-জামায়াত কর্মিসহ ৭৪ জন আটক হয়েছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলাব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সদর থেকে ৪ জামায়াত ও ৩ বিএনপিসহ ৩০, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ৫, কালীগঞ্জ থেকে ৪, কোটচাঁদপুরে ৪ জামায়াতসহ ১০ ও মহেশপুরে ২ জামায়াত কর্মীসহ ৯ জন, এছাড়াও ডিবি পুলিশের অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)