মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল

আপলোড তারিখঃ 2018-09-23 ইং
মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ছবির ক্যাপশন:
দিপু-খোকন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনী ফলাফল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। গত শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এ্যাড. কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহাবুব চান্দু ও আব্দুস সালামসহ নির্বাচিত সদস্য উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফলে ফলে দিপু-খোকন প্যানেলের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। নির্বাচনে সভপতি পদে মনিরুজ্জামান দিপু সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি পদে মফিজুর রহমান মফিজ, সহ-সভাপতি পদে মোস্তাফিজুর রহমান টোটন, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে খন্দকার মোবাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলম বাদশা শিলন, সাংগঠনিক সম্পাদক পদে শাহিনুল ইসলাম শাহিন, কোষাধাক্ষ্য পদে কামাল হোসেন, দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান মিলন, প্রচার সম্পাদক পদে বুরহানুল আজিম রিয়াদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সিরাজুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়ারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সফিউল আলম সিল্টু, সাংস্কৃতিক ও নাট্য সম্পাদক নারায়ণ চন্দ্র পাত্র, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সাইদ, প্রচার বিষয়ক সম্পাদক জিএম কাইজার, নির্বাহী সম্পাদক পদে চিত্ররঞ্জন সাহা, মাসুদ রানা রুমেল, হারুন উর রশিদ হীরা, শামীম রেজা ও আজগর আলী সুমন নির্বাচিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)