ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: `গরীব দুঃখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়` এই প্রতিপাদ্যে সামনে রেখে জীবননগরে সরকারি খরচে আইনগত সহয়তা প্রদান বিষয়ে মতবিনিময় ও আলোচান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা লিগ্যাল এইড কমিটি ও উপজেলা পরিষদের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, জেলা লিগ্যাল এইড অফিসার সাজেদুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ, বিজ্ঞ বিশেষ পিপি নারী ও শিশু নির্যাতন দমন চুয়াডাঙ্গার আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলার বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা মোল্লা আব্দুর রশিদ, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। এছাড়াও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নুঝাত পারভিন।
