দর্শনায় ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-09-23 ইং
দর্শনায় ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে হৃদয় ও ইমন নামের দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ পিস ইয়াবা ট্যাবলেট। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ড়ত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই গোলাম রহমান ও এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা পৌর এলাকার আজমপুর তিন রাস্তার মোড়ে। এসময় উক্ত স্থান হতে তথ্যের ভিত্তিতে আটক করেন নাইমুর রহমান হৃদয় (১৮) ও শামসুজ্জামান ইমনকে (১৯)। পুলিশ তাদের দেহ তল্লাশী চালিয়ে দুই মাদকব্যবসায়ীর পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত নাইমুর রহমান হৃদয় দর্শনা পৌর এলাকার আজিমপুরের শফিল উদ্দিন টেপা ও শামসুজ্জামান ইমন একই এলাকার মিজানুর রহমানের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)