ছবির ক্যাপশন:
বিএ জীবন: চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ায় ড্রেনের স্লাব ভেঙ্গে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যা দেখার মত কেউ নেই। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই রাস্তা দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। বৃষ্টির সময় ড্রেনের পানি ভর্তি হয়ে রাস্তায় উঠলে তাদেরকে পড়তে হয় যাতায়াত ঝামেলায়। তারা রাস্তায় চলাচলের সময় যানবাহন সাইড দিতে স্লাবের উপর দিয়ে যাতায়াত করার সময় অনেকে ভাঙ্গা স্লাব না বুঝতে পেরে ড্রেনের ভিতর পড়ে যেয়ে গুরুতর আহত হয়। এছাড়াও এ ডেন্রের কারণে চিন্তিত শিশুদের অভিভাবক মহল। কিছুদিন আগেও এরকম কয়েকটি শিশু ড্রেনে পরে আহত হয়। এলাকার সাধারণ মানুষরা জানান, আমাদের প্রধান ফটকের সামনে স্লাব ভাঙ্গা থাকায় আমাদের অনেক দুর্ভোগ সৃষ্টি হয়। স্লাব ভাঙ্গা থাকায় আমাদের প্রতিনিয়তই যাতায়াত করার সময় পড়তে হয় নানা ঝামেলায়। স্লাব ভাঙ্গা থাকায় ড্রেন থেকে বেরিয়ে আসে নানারকম দূর্গন্ধ। যা থেকে আমাদের পরিবেশ প্রতিদিনই নষ্ট হচ্ছে। রাস্তায় চলাচলের সময় দূর্গন্ধ আমাদের দেহে প্রবেশ করে আমাদের অসুস্থ্য করে তুলছে। বৃষ্টি সময় ড্রেনের পানি ভর্তি হয়ে রাস্তায় আসলে আমরা বুঝতে না পেরে ভাঙ্গা স্লাবের উপর হাটতে গিয়ে ড্রেনের ভিতর পড়ে যায়। রাতে লোডশেডিং হলে অন্ধকারে রাস্তা চলাচল করার সময় স্লাব কোথায় ভাঙ্গা না বুঝতে পেরে আমরা অনেকেই ড্রেনের ভিতর পড়ে যায়। এলাকাবাসী তাদের এই দূর্ভোগ থেকে মুক্তি পেতে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন।
