ইসি ঘেরাও কমর্সূচি : বাম জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা

আপলোড তারিখঃ 2018-09-21 ইং
ইসি ঘেরাও কমর্সূচি : বাম জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা ছবির ক্যাপশন:
অর্ধশতাধিক নেতাকর্মি আহত : নিন্দা জ্ঞাপন ডেস্ক রির্পোট: গণতান্ত্রিক বাম জোটের কর্মসূচিতে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশের লাঠিপেটায় জোনায়েদ সাকি ও রুহিন হোসেন প্রিন্সসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছেন নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পূর্বঘোষণা অনুযায়ী বাম গণতান্ত্রিক জোট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে’ নির্বাচন কমিশন ঘেরাও সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশ থেকে মিছিলটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। তবে তারা মিছিল নিয়ে এগিয়ে যায়। শাহবাগ, বাংলা মোটর পার হয়ে সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত এলে সেখানে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। এরপরও জোটের মিছিল এগোনোর চেষ্টা করতে থাকলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। পরে পুলিশের লাঠিপেটায় মিছিলটি প- হয়ে গেলে সার্ক ফোয়ারা মোড়ের ওপর সেখানে বিক্ষোভ করতে থাকেন দলটির নেতারা। এ সময় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি লাঠিপেটার নিন্দা জানিয়ে বলেন, কোনো বাধা তারা মানবেন না। দাবি আদায়ে আগামী ১১ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন। সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিম হোসেন প্রিন্স বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে আমাদের কমর্সূচি ছিল শান্তিপূর্ণ। আমরা প্রেসক্লাব থেকে নির্বাচন কমিশন অভিমুখে যাওয়ার সময় কারওয়ান বাজার আসার পর সার্ক ফোয়ারা এলাকায় পুলিশ ব্যারিকেট দিয়ে মারমুখি অবস্থান নেয়। পুলিশ আমাকেসহ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তিনি আরও বলেন, পুলিশের এ নগ্ন হামলা প্রমাণ করে এ সরকারের অধীনে সুস্থ নির্বাচন সম্ভব নয়। আমরা পরবর্তীতে সংঙ্গবদ্ধ হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ করি। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ বলেন, তাদের কাছে খবর ছিল, এ মিছিল থেকে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে। নিরাপত্তার জন্য তাদের এগোতে দেয়া হয়নি। তিনি আরও বলেন, পুলিশ শান্তিপূর্ণভাবেই তাদের থামিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু মিছিল থেকেই পুলিশের ওপর চড়াও হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বাম জোটের মিছিলে হামলায় ড. কামালের নিন্দা ডেস্ক রির্পোট: বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশি হামলায় নিন্দা জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশি হামলায় নিন্দা জানিয়ে ড. কামাল হোসেন ও গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। অথচ নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলতে গেলে পুলিশ নির্যাতন করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ধরণের পুলিশি নির্যাতন গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)