ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ওয়াল্টন এলইডি টিভি কিনে রাতারাতি হিরো বনে যাওয়া চা দোকানী চুয়াডাঙ্গা জেলা সদরের গবরগাড়া গ্রামের বাবলু হোসেনের হাতে প্রাইভেটকারের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা বাদুরতলায় গোল্ডস্টার ইলেক্ট্রনিক্সের ওয়াল্টন শো-রুমের সামনে বাবলু হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে চাবিটি হস্তান্তর করা হয়। চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের জগলুল, ওয়াল্টনের এক্সিকিউটিব ডিরেক্টর হুমায়ুন কবীর, নজরুল ইসলাম, এসিসট্যান্ট ডিরেক্টর সেল্স এন্ড মার্কেটিং জহুরুল ইসলাম, এরিয়া ম্যানেজার যশোর এলাকা মো. ফজলে রাব্বি সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবিব, পুলিশ ইন্সপেক্টর মাসুদ, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, সাবেক কৃতি ফুটবলার জাহাঙ্গীর আলম টিপু প্রমূখ। প্রাইভেট কার হস্তান্তর অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থা করেন চুয়াডাঙ্গা গোল্ডস্টার ইলেকট্রনিক্স’র ওয়াল্টন কোম্পানীর ডিস্টিবিউটর মাহ্ফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল।
