চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য!

আপলোড তারিখঃ 2018-09-21 ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য বেড়েই চলেছে। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগে, তৈরি হয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স চক্র। যারা সেবার নামে রোগীর সঙ্গে করে প্রতারণা। দীর্ঘদিন ধরে চলা এসব অনিয়মের নেই কোনো প্রতিকার। সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের দ্রুত সময়ের মধ্যে সেবা পাওয়ার ক্ষেত্রে রয়েছে নানা অনিয়ম। সরকারি অ্যাম্বুলেন্সের সেবা পাওয়ার এসব ঝামেলায় বেসরকারি অ্যাম্বুলেন্সই ভরসা রোগীদের। তাই রোগীদের বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স সেবার জন্য প্রাইভেট অ্যাম্বুলেন্সের ওপরই নির্ভর করতে হয়। এদিকে, সদর হাসপাতালে নিয়মনুযায়ী সরকারি অ্যাম্বুলেন্স থাকাকালীন প্রাইভেট অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়ার কোন বিধান নেই। তবে গতকাল বৃহস্পতিবার সরকারি অ্যাম্বুলেন্স থাকতেও প্রাইভেট অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর হাসপাতাল চত্ত্বরেই এ ঘটনা ঘটে। পরে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক স্বপন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের নিকট মৌখিক অভিযোগ করেন। এ নিয়ে সদর হাসপাতালের সরকারি চালকদের মধ্যে তোলপাড় শুরু হয়। এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামিম কবির বলেন, মাঝেমধ্যে সরকারি চালকদের মধ্যে রয়েছে নানা অনিয়ম। তাই সরকারি অ্যাম্বুলেন্সের সেবা পাওয়ার এসব ঝামেলায় বেসরকারি অ্যাম্বুলেন্সই ভরসা রোগীদের। এ ঘটনার যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)