ছবির ক্যাপশন:
মেহেরপুর শহরের মল্লিকপাড়াতে মাদকবিরোধী অভিযান
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের মল্লিকপাড়াতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে একজনের ৬ মাসের কারাদ- এবং দু’জনের নিকট থেকে ৬ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে মাদকবিরোধী ট্রাক্সফোর্স অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমান করা হয়। সাজাপ্রাপ্তরা হলো- মল্লিকপাড়ার আবুল কাসেমের ছেলে খায়রুল ইসলাম খাজা, সাহাদতের ছেলে আবুল কাসেম এবং আবুল খায়েরের ছেলে রাজা। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মাদকবিরোধী ট্রাস্কফোর্সের একটি দল খায়রুল ইসলাম খাজার বাড়িতে অভিযান চালায়। এসময় ঘর তল্লাশী করে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) ধারায় খায়রুল ইসলাম খাজাকে ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করেন। একই সাথে সুচল ও রাজাকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক আদালত পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক, উপ-পরিদর্শক জসিম উদ্দীনসহ র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সাজাপ্রাপ্ত খায়রুল খাজাকে কারাগারে পাঠানো হয়।
