ছবির ক্যাপশন:
হাসাদহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নে দারিদ্র দূর করণের লক্ষে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে সমৃদ্ধির কর্মসূচির আওতায় মেডিসিন ও নাক, কান, গলা বিষয়ক একদিনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আরআরএফ’র হাসাদাহ অফিসে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জীবননগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান রুবেল। পৃথক-পৃথকভাবে ১৫৫ জন গরিব ও অসহায় রোগীদেরকে নাক, কান ও গলা চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ’র সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্ত আরিফ হোসেন, এমআইএস জোবায়েদ হোসেন, সাংবাদিক আল-আমিন, শামসুল আলম, বদিরুজ্জামান শ্যামল, আরআরএফ’র অফিসের সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসেম রেজা, স্বাস্থ্য কর্মি হাদিফা খাতুন। সার্বিক পরিচালনায় ছিলেন সমৃদ্ধ সমন্বকারী কার্তিক ম-ল।
