চুয়াডাঙ্গায় মহিলাসহ দু’মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-09-21 ইং
চুয়াডাঙ্গায় মহিলাসহ দু’মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মহিলাসহ দু’মাদকব্যবসায়ীকে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে প্রেরণ করে ডিবি পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইব্রাহিমসহ সঙ্গীয় ফোর্স আকন্দবাড়ীয়া ফার্মপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ইজাজুর হকের স্ত্রী আলোচিত মাদকব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী জুলিয়াকে (৩৫) আটক করেন। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় তিন বোতল ফেনসিডিল। অপরদিকে, এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদা থানার তালসারি ডিসি ইকোপার্কের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কুতুবপুর বিশ্বাসপাড়ার নজরুর ইসলাম ভা-ারির ছেলে আল-মামুনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)