নিরাপত্তাসহ নানা সমস্যা সমাধানে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ’র নির্দেশে

আপলোড তারিখঃ 2018-09-21 ইং
নিরাপত্তাসহ নানা সমস্যা সমাধানে অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ’র নির্দেশে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা কোর্ট হাজতে আসামীদের বাড়ির খাবার দেয়া বন্ধ! নিজস্ব প্রতিবেদক: জেল কোড অনুযায়ী চুয়াডাঙ্গা কোর্ট হাজতে আসামীদের বাড়ির খাবার দেয়া বন্ধ করলেন পুলিশের কর্মকর্তারা। নানা ধরনের সমস্যাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেন তারা। ফলে আটক আসামীদের আত্মীয় স্বজনরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে খাবার না দিয়ে ফিরে যেতে বাধ্য হয়। জেল কোড অনুযায়ী এবং উটকো ঝামেলার হাত থেকে রক্ষা পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্তের দাবি কোর্ট পুলিশের। জানা গেছে, নির্দিষ্ট কারণে জেলখানা থেকে যে সকল আসামীকে আদালতে আনা হয়। তাদেরকে প্রথমে কোর্ট হাজতে রাখা হয়। এসময় দূর-দুরান্ত থেকে এসকল আসাামীকে দেখার জন্য তাদের আত্মীয়-স্বজনরা খাবার নিয়ে কোর্ট হাজতের সামনে ভিড় জমায়। ফলে সকল সময়ই বড় একটা ভিড় সেখানে লেগেই থাকে। এতে নিরাপত্তাজনিত সমস্যা ছাড়াও পুলিশের নিরাপত্তা ঝুঁি তে পড়ে। যার ফলে বড় কোন দূর্ঘটনা ঘটার আগেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেল কোড অনুসারে কোর্ট হাজত বা কোর্ট গারদে থাকা আসামীদের স্বজনদের আনা বাড়ির খাবার দেয়া বন্ধ করে দিয়েছে চুয়াডাঙ্গা কোর্ট পুলিশ। চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপেক্টর ফেরদৌস ওয়াহিদের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেল কোড অনুসারে জেলখানা থেকে আদালতে আনা আসামীদের খাবার দেয়ার বিধান নেই। তবে মানবিক কারণে আসামীদের খাবার দেওয়া হতো। এতে করে কোর্ট হাজতের সামনে ভিড় লাগাসহ নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। এ কারণে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ স্যারের নির্দেশে নিরাপত্তার জন্য গত বুধবার থেকে আসামীদের বাড়ির খাবার পরিবেশন বন্ধ করে দেওয়া হয়। এদিকে, আসামীদের স্বজনদের কোর্ট হাজত বা কোর্ট গারদের নিকট অযথা ঘোরাফেরা বন্ধ হওয়ায় পুলিশকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)