কুড়ুলগাছিতে গাছের ডাল ভেঙে আলমসাধু চালক আহত

আপলোড তারিখঃ 2018-09-21 ইং
কুড়ুলগাছিতে গাছের ডাল ভেঙে আলমসাধু চালক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় চলন্ত আলমসাধুর উপর গাছের বড় ডাল ভেঙ্গে পড়ে গুরুত্বর আহত হয়েছে মৈতুল্লা নামের এক আলমসাধু চালক। গতকাল বৃহস্পতিবার দুপুরর ৩ টার দিকে এ ঘটনা ঘটলে স্থানীয়রা আহত মৈতুল্লাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত অলমসাধু চালক দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ধান্যঘরা দক্ষিণপাড়ার রমজান আলীর ছেলে মৈতুল্লা রহমান (৩৫)। জানা যায়, কুষ্টিয়াতে বিচালি বিক্রি করে নিজের আলমসাধু চালিয়ে বাড়ি ফেরার পথে কার্পাসডাঙ্গা কোমরপুর মাঠের কাছে পৌঁছালে একটি চটকা গাছের বড় ডাল ভেঙ্গে তার গায়ের উপর পড়ে যায়। এ সময় সে গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহত মৈতুল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)