মেহেরপুরে ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

আপলোড তারিখঃ 2018-09-21 ইং
মেহেরপুরে ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করেছে মেহেরপুর জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বিকালে পৌরসভার গেট থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের হোটেল বাজার মোড়ে যেয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ আশরাফ শাহজাহান। এর আগে দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর নতুন বাস টার্মিনাল সংলগ্ন আশারায়ে মুবাশ্বরা মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের সহকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি শেখ ফজলুল করিম মারুফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যাল কেন্দ্রীয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। জেলা শাখার সাবেক সভাপতি আরিফুল ইসলামে সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর ইসলামী আন্দোলনের সভাপতি আদম আলী, সাধারণ সম্পাদক মাও.খাদেমুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটির মেহেরপুর সদর উপজেলা সভাপতি মাও. আব্দুল গাফ্ফার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র জেলা শাখার সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি মুফতি মাসুদুর রহমান, প্রশিক্ষক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)