ছবির ক্যাপশন:
মানুষকে ভালোবেসে তাদের পাশে থাকতে চাই
জীবননগর অফিস: জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন জেলা পরিষদের সাবেক প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান মনজু। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচ মোড়, গোয়ালপাড়া, মেদিনিপুর, হরিহরনগর, বেনীপুর, ধান্যখোলা, হাবিবপুর ও হরিপুর গ্রামসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।
এসময় তিনি বলেন- বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার সাধারণ মানুষের কথা ভাবে। এই দেশের উন্নয়নের কথা ভাবে। আর আমিও এলাকার উন্নয়নের জন্য অর্থ বা সম্পদ চাই না, আমি চাই এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়ন। বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা চাই দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন। তাই এবার কোন প্রকার অরাজনৈতিক লোকেদের দলীয় মনোনয়ন দেবেন না তিনি। এটা আমার কথা নয়, এটা দলের কথা। কারন আমাদের সুযোগ্য নেত্রী চাই দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন, কোন ব্যক্তির উন্নয়ন নয়। তাই এবার আপনাদের জনসাধারনের সাথে যাদের ভালো সম্পর্ক আছে সুখে দুঃখে যাদেরকে সর্বদা কাছে পেয়ে থাকেন তাদেরকেই বেছে নিবেন। তাই আপনারা সত্য এবং সঠিক কথা তুলে ধরবেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তিনি যোগ্য নেতৃত্বের অধিকারী তাই আজ তিনি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আপনাদের ইচ্ছাটা জানতে চাচ্ছে আপনারা সেটা প্রকাশ করুন এবং সঠিক নেতৃত্বের জন্য যোগ্য নেতাকে আপনারাই বাছাই করুন। দেখবেন দেশ, জাতি ও মানুষের উন্নয়ন হচ্ছে। আমরা দেশের ও দেশের মানুষের স্বার্থে সকলে এক হয়ে আসুন আবারও নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে জয়যুক্ত করি।
এসময় উপস্থিত ছিলেন আমিনুল, আলী আহম্মদ, গিয়াস উদ্দিন, শফিকুল, আবুল কাশেম, ইদ্রিস আলী, আ. গফুর, আ. কাদের, জাকের মাস্টার, আ. গনি, তরিকুল ইসলাম, একরামুল, সাইদুর রহমান, আ. বারি, সোহেল রানা, রফিকুল ইসলাম, এনামুল হক, আ. জলিল, উসমান গণি, নুর আলম, ইব্রাহিম, আরিফ হোসেন, নাহিদ, ইউসুফ, জামিনুর, জাহাঙ্গীর, সুজন, বাকি বিল্লাহ, ওমর ফারুক প্রমূখ।
