হরিণাকু-ু প্রতিনিধি: দীর্ঘদিন ধরে ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার পৌরসভাধীন চটকাবাড়ীয়া গ্রামে পানবরজের মধ্যে চলতে থাকা জুয়ার বোর্ডে অভিযান চালিয়েছে থানা পুলিশ। এদিকে, পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় জুয়াড়ীরা। গতকাল বৃহস্পতিবার বিকালে এই অভিযান পরিচালনা করেন ওসি আসাদুজ্জামান মুন্সী।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জায়গা পরিবর্তন করে বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় গোপনে জুয়ার বোর্ড চালিয়ে আসছে একটি চক্র। তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, চটকাবাড়ীয়া গ্রামের জনৈক আজিজুর রহমান বুদো জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে। সেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ঝিনাইদহ জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার জুয়াড়ীরা খেলছে লাখলাখ টাকার এই জুয়া খেলা। তিনতাশ বা তেতাশ নামক এই খেলায় প্রতিদিন লাখ লাখ টাকার হাত বদল হয় বলেও জানা গেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে গোপনে স্থান পরিবর্তন করে চলতে থাকা জুয়ার বোর্ডে বৃহস্পতিবার বিকালে পুলিশি অভিযানের ফলে সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় মানুষ পুলিশকে সাধুবাধ জানিয়েছেন। হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুয়ার বোর্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- কঠোর হস্তে দমন করা হবে।
