কওমি মাদ্রাসার সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান দেওয়ার বিল পাস

আপলোড তারিখঃ 2018-09-20 ইং
কওমি মাদ্রাসার সনদকে মাস্টার্স ডিগ্রি সমমান দেওয়ার বিল পাস ছবির ক্যাপশন:
ডেস্ক রির্পোট: কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান দেওয়ার বিল পাস করেছে সংসদ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনে আজকের বৈঠকে বিলটি পাস হয়। ‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদান বিল ২০১৮ পাস করার প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিলে দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদানের জন্য ‘আল হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কাওমিয়া বাংলাদেশ’ নামে দেশে বিদ্যমান ৬টি কওমি মাদ্রাসার বোর্ডর ওপর একটি সুপিরিয়র বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। ৬টি কওমি মাদ্রাসার বোর্ডর সভাপতি ও মহাসচিবসহ সরকার মনোনীত সদস্যরা এই বোর্ডের সদস্য হবেন। এই বোর্ডের অধীনে কওমি মাদ্রাসাসমূহের তাকমীলের বোর্ডকে সিলেবাস প্রণয়ন, পরীক্ষাগ্রহণ ও মূল্যায়নের ক্ষমতা প্রদান করা হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান আইন ২০১৮ বিল আকারে সংসদে উপস্থাপন করা হল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)