ছবির ক্যাপশন:
তারুন্যের জোয়ারে ভাসিয়ে উন্নয়নের শিখরে নিয়ে যাবো
নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের জোয়ারে নৌকা ভাসিয়ে চুয়াডাঙ্গা-২ আসনকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো। আমি দিবানিশী কেবলই এই স্বপ্নই দেখি। এলাকার অবহেলিত-বঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়ন এবং এ এলাকার সার্বিক উন্নয়নে আমি বিনিদ্র রজনী যাপন করে চলেছি প্রতিদিন। গতকাল বুধবার বিকালে চুয়াডাঙ্গা-২ আসনের চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে অনুষ্ঠিত দলীয় কর্মি সমাবেশে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও যুবলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা।
এসময় আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের চুয়াডাঙ্গার দুটি আসনের পুনর্বিজয়ের পরিবেশ তৈরী করতে হবে। এ আসনের বর্তমান সাংসদ জনগনের মাঝে বিভাজন সৃষ্টি করে দলের ক্ষতি করার জন্য এ জেলার দীর্ঘ অবহেলিত ও বঞ্চিত মানুষ আপনাকে বিপুল ভোটের মাধ্যমে মহান জাতীয় সংসদে পাঠাননি। ক্ষমতার শেষ সময়ে এসে হলেও এলাকার গরীব দুখী মানুষের জন্য কিছু করেন। জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত উন্নয়নের সিকিভাগও আপনারা আমাদের এলাকাতে করে দেখাতে পারেননি। সামনে জাতীয় সংসদের একাদশ নির্বাচন মাত্র আর কয়েকমাস বাকি রয়েছে। সেই নির্বাচনে এখানকার জনগনকে কি জবাব দেবেন। চুয়াডাঙ্গার মানুষ আপনাদের কাছে আপনাদের কাজের হিসাব চায়।
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত কর্মি সমাবেশে সদর উপজেলার ১৪ দলের সমন্বয়ক ডা শরীফুল ইসলামের সভাপতিত্বে তিনি উপস্থিত সকলের উদ্যেশ্যে আরো বলেন, ব্যাক্তি আক্রোশে আপনারা কেউ নৌকার বিপক্ষে যাবেন না, আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। কিছু নেতাকর্মি আজ ক্ষমতার লোভে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভাজন তৈরি করছে। আপনাদের সবাইকে সে দিকে খেয়াল রাখতে হবে।
জীবননগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সরফরাজ উদ্দীন, আ.আলিম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানমহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম মহাসীন আলী, জাহাঙ্গীর আলম, মাসুদ বিল্লাহ মন্টু, জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক হাসান আল-বাখার ডলার, সাংবাদিক জিল্লুর রহমান মধু, সালাহউদ্দীন, আব্দুল মজিদ, আন্দুলবাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, জীবননগরের যুবলীগ নেতা তরিকুল ইসলাম, রায়পুরের যুবলীগ নেতা শাহবুদ্দিন খান, তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবুল হাশেম, আরিফুল ইসলাম, সজিব, আলামিন, বিপুল, আলমগীর, ইয়াসিন, হাবিবুর রহমান হাবি, নুরুন্নবী, এইচএম হাকিম, লিটন, রিপন, রঞ্জু, রাসেল রিমু, বিল্লাল, সাজেদুর রহমান কাদের, শুভ, রঞ্জু প্রমূখ।
