মেহেরপুরে জেলা যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

আপলোড তারিখঃ 2018-09-20 ইং
মেহেরপুরে জেলা যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের ভোটারদের বাংলাদেশ আওয়ামী লীগকে (নৌকা) সমর্থন করার আহবান জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মেহেরপুর জেলা যুবলীগের ব্যানারে এ মোটরসাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে মেহেরপুর পৌর কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান সড়ক হয়ে মুজিবনগর, আটকবর, মহাজনপুর হয়ে মেহেরপুর শহরে পৌঁছে শেষ হয়। শোভাযাত্রায় মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক, মাহাবুবুর রহমান, মিজানুর রহমান অপু, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, মোনাখালী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মফিজুর রহমানসহ যুবলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মিরা কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)