জীবননগর-কালীগঞ্জ সড়কে ডাকাতির উদ্দেশ্যে কাটা গাছ উদ্ধার!

আপলোড তারিখঃ 2018-09-20 ইং
জীবননগর-কালীগঞ্জ সড়কে ডাকাতির উদ্দেশ্যে কাটা গাছ উদ্ধার! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর-কালীগঞ্জ সড়কের সাথী অটোরাইস মিলের অদূরে তাজুর পোল্টি ফার্মের নিকট থেকে একটি বড় চম্বল গাছ কাটা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সড়কের পাশ থেকে ওই কাটা গাছ উদ্ধার করে হাসাদহ পুলিশ ফাঁড়ির সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ সড়কের ওই স্থানে প্রায়ই এ ধরনের ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। সে কারনে হয়তো গত মঙ্গলবার রাতে ডাকাত দলের সদস্যরা গাছটির অর্ধেকের বেশি কেটে রেখে গেছে। এদিকে, ঘটনাস্থানে সঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে যান হাসাদহ পুলিশ ফাঁড়ির এএসআই আকিব। তিনি বলেন, হাসাদহ পুলিশ ফাঁড়ির আইসি স্যার আমাকে বলেন, বাঁকার তাজুর পোল্টি ফার্মের নিকট সড়কের পাশে একটি গাছ পড়ে আছে গাছটি কেটে আনতে হবে। এ জন্য আমি গাছটি কেটে হাসাদহ ফাঁড়িতে নিয়ে এসেছি। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনির সাথে কথা বললে তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জানতে পারি কালীগঞ্জ সড়কের একটি পোল্টি ফার্মের নিকট রাস্তার পাশে একটি গাছ পড়ে আছে। সড়কে যাতে কোন রকম যানজট সৃষ্টি না হয় সে কারনে রাস্তা পরিষ্কার করার জন্য আমি পুলিশকে পাঠিয়েছিলাম গাছটি কাটার জন্য। তবে ধারনা করা হচ্ছে রাস্তার উপর গাছ ফেলে যে কোন ধরনের দুর্ঘটনা ঘটাতে চেয়েছিল অসাধু কোন চক্র। হাসাদহ ভূমি অফিসার রফিকের কাছে গাছ কাটার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, তাজুর পোল্টি ফার্মের নিকট থেকে রাস্তার যে গাছ কাটা হয়েছে এ বিষয়টি ইউএনও স্যার আমাকে জানালে সেখানে আমি যায় এবং সেখানে গিয়ে দেখি পুলিশের কয়েকজন সদস্য গাছ কাটছে। তবে তারা আমাকে বলেছে গাছটি হয়তো কোন অসাধু চক্র রাতের আধারে কেটেছে। দুর্ঘটনা এড়াতে সড়কের পাশে থাকা অর্ধেক কাটা গাছটি সরিয়ে নেয়া হচ্ছে। জীবননগর উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের উদাসিনতায় সড়কের পাশ থেকে স্থানীয়সহ ডাকাত দলের সদস্যরা গাছ কেটে সাবাড় করলেও নেই কোন পদক্ষেপ। আবারও সড়কের পাশে কাটা গাছ পড়ে থাকায় পথচারীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)