ঝিনাইদহে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আপলোড তারিখঃ 2018-09-20 ইং
ঝিনাইদহে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে ৬ষ্ট শ্রেণীর এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক গ্রাম্য চিকিৎসকের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক মোতালেব হোসেন ওরফে মতে ডাক্তার। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে নিজের ঘরে বসে টিভি দেখছিল ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ওই ছাত্রী। এ সময় লম্পট মতলেব মেয়েটির ঘরে ঢুকে মুখ চেপে ধরে এবং ধর্ষনের চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে তার বাবা আসলে পালিয়ে যায় মতলেব। পরে ওই মেয়েকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় লম্পট মতে ডাক্তারের শাস্তির দাবি করেছে মেয়েটির পরিবার। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)