চুয়াডাঙ্গায় গাঁজাসহ পিরোজখালীর শরিফুল আটক

আপলোড তারিখঃ 2018-09-19 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ পিরোজখালীর শরিফুল আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে পিরোজখালী গ্রামের শরিফুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার পর তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স পিরোজখালী গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় একই এলকার মোজাহার বিশ্বাসের ছেলে শরিফুলকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হলে গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)