চুয়াডাঙ্গায় বোমাসহ আটক শাওন লেবু ও মিঠুন একদিনের রিমান্ডে

আপলোড তারিখঃ 2018-09-19 ইং
চুয়াডাঙ্গায় বোমাসহ আটক শাওন লেবু ও মিঠুন একদিনের রিমান্ডে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরে চারটি বোমাসহ আটকের ঘটনায় শাওন, লেবু ও মিঠুনকে রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি গতকাল মঙ্গলবার আদালতে রিমান্ডের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি গত ৯ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের জ্বিনতলা মল্লিকপাড়া মসজিদের সামনে অভিযান চলিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- জ্বিনতলা মল্লিকপাড়ার আলোচিত ভূলু মার্ডারসহ একাধিক মামলার আসামী জ্বিনতলা মল্লিকপাড়ার আব্দুস ছালামের ছেলে শাওন ও একই এলাকার মহির উদ্দীনের ছেলে লেবুসহ মাস্টারপাড়ার বকুলের ছেলে মিঠুন। উদ্ধার করা হয় লাল টেপে মোড়ানো ৪টি তাজা বোমা। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে প্রেরণ করা হয়। পরদিন আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজাতে প্রেরণ করেন। সে একই মামলাই গতকাল তাদের একদিনের রিমান্ডে নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)