দর্শনায় পৃথক অভিযানে গ্রেফতার ৩ : ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-09-19 ইং
দর্শনায় পৃথক অভিযানে গ্রেফতার ৩ : ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর তাদেরকে দর্শনা পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে ৫ বোতল ফেনসিডিল ও অন্য দুইজন ওয়ারেন্টভুক্ত আসামী। আজ দামুড়হুদা মডেল থানার মাধ্যমে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা পৌর এলাকার ঈশ্বর চন্দ্রপুর গ্রামে। এসময় গ্রামের মাঝেরপাড়া থেকে ৫ বোতল ফেনসিডিলসহ গ্রামের মসজিদপাড়ার হালিমের ঘরজামাই শরিফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করে। সে দর্শনা পৌর এলাকার পাড়ানপুর গ্রামের শমসের আলীর ছেলে। এছাড়া সন্ধ্যার দিকে দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুর গ্রামের শাহপাড়ায় অভিযান চালিয়ে জিআর-৪৯/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আশাদুল শাহকে (৩৫) গ্রেফতার করে। সে গ্রামের হল্ট চাঁদপুর শাহপাড়ার বজলুর রহমান মিটু শাহ’র ছেলে। এদিকে, রাত ৮ টার দিকে দর্শনা পৌর এলাকার পাঠানপাড়া থেকে জিআর-১৪৮/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আরিফুল ইসলামকে (২৭) গ্রেফতার করে। সে দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার আরফান আলীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)