দর্শনায় মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী মালেক আটক

আপলোড তারিখঃ 2018-09-19 ইং
দর্শনায় মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী মালেক আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা হল্ট চাঁদপুর থেকে ফেনসিডিলসহ আব্দুল মালেক নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতাকৃত আসামী দর্শনা হল্ট চাঁদপুর তেঁতুলতলা পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে এবং মাদক স¤্রাট জামাই সাদেকের শ্যালক। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের নের্তৃত্বে এসআই উত্তম ভট্টাচার্য্য, এএসআই মহিউদ্দিন, এএসআই কামরুজ্জামান, কন্সটেবল শফিউল আলম ও নাহিদ জামানকে সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় উপজেলার দর্শনা হল্ট চাঁদপুর এলাকায়। এসময় ২০ বোতল ফেনসিডিলসহ হল্ট চাঁদপুর তেঁতুলতলা পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে শীর্ষ মাদকব্যবসায়ী আব্দুল মালেককে (৪০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় দায়ের করা হয়েছে মামলা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)