দামুড়হুদার ছোট দুধপাতিলাই যুবককে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-09-19 ইং
দামুড়হুদার ছোট দুধপাতিলাই যুবককে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামের পানির কলস ভাঙাকে কেন্দ্র করে সগির উদ্দিন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিবেশি মহব্বত। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত সগির উদ্দিন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোট দুধপাতিলা গ্রামের মসজিদপাড়ার কামাল উদ্দিনের ছেলে। আহতের সুত্রে জানা যায়, গতকাল বিকালে সগির উদ্দিন একটি ছেলেকে দিয়ে এক কলস পানি আনতে পাঠাই প্রতিবেশী মহব্বতের বাড়িতে। পানি নেয়ায় মহব্বত রাগান্বিত হয়ে কলসটি ভেঙ্গে ফেলে। এতে সগির উদ্দিন প্রতিবাদ করলে মহব্বত তাকে বাটাম দিয়ে পিটিয়ে দু’হাত ভেঙ্গে দেই ও শরীরের বিভিন্নস্থানে জখম করে। পরে স্থানীয়রা সগিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)