স্কুলছাত্রীকে উদ্ধার : ডাক্তারি পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদর উপজেলার সাহেবনগর থেকে অপহরণ হওয়ার ৯ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গত সোমবার রাতে চুয়াডাঙ্গার দশমাইলে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। স্কুলছাত্রী (১৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জিয়াউর রহমানের মেয়ে ও সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় স্কুলছাত্রী পিতা চুয়াডাঙ্গা সদর একটি মামলা দায়ের করেন। গতকাল স্কুলছাত্রী ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
মামলার বিবরনে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর সকালে স্কুল যাবার পথে সালামত বাজার ও সাহেবনগর মাঠের মাঝখানে ছোট ব্রিজের নিকট পৌঁছালে যাবদপুর গ্রামের জুম্মত আলীর ছেলে ওহাব স্কুলছাত্রীকে মাইক্রোযোগে অপহরণ করে। পরে অনেক খোঁজাখুজির পর স্কুলছাত্রীকে না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন ওই স্কুলছাত্রী পিতা। পরে গত সোমবার সদর থানার উপ-পরিদর্শক ভবতোষ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা দশলমাইলে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক ভবতোষ বলেন, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা দশলমাইলে অভিযান চালিয়ে ৯ দিন পর রুপা খাতুনকে উদ্ধার করি। গতকাল স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রী পিতা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। গতকালই বিজ্ঞ আদালতের আদেশে রুপা খাতুনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
