বেগমপুরে বিয়ের আশ্বাসে যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন

আপলোড তারিখঃ 2018-09-19 ইং
বেগমপুরে বিয়ের আশ্বাসে যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন ছবির ক্যাপশন:
৭ মাসের অন্তসত্বা : ৪ জনের বিরুদ্ধে মামলা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরে যুবতীকে বিয়ের আশ্বাসে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবতী ৭ মাসের অন্তসত্বা বলে দাবি করে ৪ জনকে আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা ডিহিকৃষ্ণপৃর গ্রামের বাদলের ছেলে লোকমান (২৭), একই গ্রামের আমির ম-লের ছেলে সাজেদুল (২৮), আনোয়ার ম-লের ছেলে সোহেল ও কুশর উদ্দিনের ছেলে জাহিদুল ওরফে কটাকে আসামী করে এ মামলা দায়ের করে ওই যুবতী। এজাহার সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহি কৃষ্ণপুর ডাক্তারপাড়ার আহাদ আলীর মেয়ে শিরিনা খাতুনকে (২২) বিয়ের প্রতিশ্রুতিতে এ বছরের গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যারাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে লোকমান তার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর প্রায় এক বছর যাবত বিভিন্ন সময় ওই যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে আসছিলো লোকমান। ফলে ওই যুবতী অন্তসত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত লোকমান ওই যুবতীকে বিভিন্ন ভয়ভীদি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলে এবং রঙ্গহাইল গ্রামের তোয়াজের ছেলে মিন্টু এ কাজ করেছে বলে বলতে বলে। এরপর গত ২১ আগষ্ট গভীর রাতে অভিযুক্তরা জোরপূর্বক মিন্টুকে ধরে নিয়ে আসে এবং জিল্লু মেম্বর দোস্ত গ্রামের কাজী আলী আকবরকে ডেকে নিয়ে এসে ওই যুবতীর সাথে বিয়ে দেয়। বর্তমানে ওই যুবতী ৭ মাসের গর্ভবতী হয়ে মিন্টুর বাড়িতে অবস্থান করছে। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হওয়ার থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ওই যুবতী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)